সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকটি আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। 

কিন্তু দুদিন আগেই গত বুধবার (১৭ জুন) এটি স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইরানের পক্ষে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এতে স্বাক্ষর করেন।
 
মধ্যস্থতাকারী হিসেবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষরকারীদের একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, দুই দেশের প্রেসিডেন্ট ইলেকট্রনিকভাবে এ চুক্তিতে সই করেছেন এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
 
তিনি আরও জানান, পাকিস্তান ও কাতারের সহায়তায় শুক্রবার সুইজারল্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা ছিল। তবে দুই দেশের প্রেসিডেন্ট ইতোমধ্যে ডিজিটালভাবে চুক্তিতে সই করায় সুইজারল্যান্ডে আর কোনো আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হবে না।
  
শেহবাজ শরিফ সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্ট থেকে কিছু অংশ মুছে ফেলেন। ফলে তখনই এই জেনেভার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল।
 
মুছে ফেলা ওই অংশে লেখা ছিল, ‘পাকিস্তানসহ-মধ্যস্থতাকারী রাষ্ট্র কাতারের সমর্থনে, এই ঐতিহাসিক ঘটনা উদযাপনে এবং বিভিন্ন পর্যায়ে আলোচনার সূচনা করতে ১৯ জুন ২০২৬ তারিখে সুইজারল্যান্ডে অনুষ্ঠানের আয়োজন করবে।’
 
বিবিসির প্রতিবেদন মতে, বৃহস্পতিবার সকালে পাকিস্তানের একাধিক সূত্র নিশ্চিত করেছিল যে, অনুষ্ঠানটি এখনও বহাল রয়েছে। তবে সন্ধ্যা নাগাদ সেই পরিকল্পনায় পরিবর্তন হয়েছে।
 
এদিকে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আগামীকাল শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের পাহাড়ি অবকাশকেন্দ্র বুর্গেনস্টকে বৈঠকে বসবেন বলে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
 
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমান পরিস্থিতি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান, মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলো আগামীকাল বুর্গেনস্টকে বৈঠক করবে। সেখানে চুক্তি বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হবে।’

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৬,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit