সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, কী বলছেন চিকিৎসকরা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৭ Time View

স্পোর্টস ডেস্ক :  ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন চিকিৎসকরা। ডান পায়ের কাফে গ্রেড-২ চোটে পড়া এই ফুটবলার ধীরে ধীরে সেরে উঠলেও ম্যাচে ফেরার জন্য এখনও প্রয়োজন সময়।

দলের চিকিৎসক রদ্রিগো লাসমার আগেই জানিয়েছিলেন, এমন চোট থেকে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। সেই সময়সীমা মেনেই এগোচ্ছেন নেইমার। ইতোমধ্যে তিনি হালকা অনুশীলনে ফিরেছেন এবং ধাপে ধাপে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে তিনি ফিটনেসের প্রাথমিক ধাপে আছেন, যেখানে হালকা দৌড়, স্প্রিন্ট ও বলের সঙ্গে সীমিত অনুশীলন করছেন। চিকিৎসাবিজ্ঞানের নিয়ম অনুযায়ী, পুরোপুরি ম্যাচ ফিট হতে হলে তাকে আরও কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে—যার মধ্যে রয়েছে উচ্চগতির নড়াচড়া, কৌশলগত অনুশীলন এবং দলীয় সেশনে পূর্ণ অংশগ্রহণ।

চিকিৎসকদের হিসাব অনুযায়ী, সবকিছু অনুকূলে থাকলে আগামী ৯ দিনের মধ্যে তিনি মাঠে ফেরার ছাড়পত্র পেতে পারেন। তবে সতর্ক হিসেবে এই সময়সীমা ২৪ দিন পর্যন্ত গড়াতে পারে।

এই হিসেবে গ্রুপ পর্বে নেইমারকে পাওয়ার সম্ভাবনা কম, তবে নকআউট পর্ব বিশেষ করে শেষ ষোলো বা কোয়ার্টার ফাইনালে তাকে দেখা যেতে পারে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ও তার কোচিং স্টাফ নেইমারের ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে রাজি নন। তাই পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকে মাঠে নামানোর পরিকল্পনা নেই।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৬,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit