বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
মঙ্গলগ্রহে ঘূর্ণায়মান ‘ডাস্ট ডেভিল’ প্রথমবার স্পষ্টভাবে ধরা পড়ল ক্যামেরায় সকালের মধ্যে হতে পারে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বিশ্বকাপে হঠাৎ ড্রোন আতঙ্কে ফুটবলাররা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জুনের ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার রেমিট্যান্স বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ দ.আফ্রিকার তারকা গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, কী বলছেন চিকিৎসকরা? ভারতের ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ তিনজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ

বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ দ.আফ্রিকার তারকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে মাত্র এক ম্যাচ খেলেই তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন থেম্বা জোয়ানে। তার এমন নিষেধাজ্ঞায় বিপাকে দক্ষিণ আফ্রিকা ফুটবল দল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিনটি লাল কার্ড দেখিয়েছেন ব্রাজিলের রেফারি উইলটন সাম্পাই। মেক্সিকোর এক আর দক্ষিণ আফ্রিকার দুইজন দেখেন লাল কার্ড।

আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচের ৮৫ মিনিটে সোজা লাল কার্ড পান থেম্বা জোয়ানে। হিংসাত্মক আক্রমণের কারণে ফিফা তাকে তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রুপপর্বের দুই ম্যাচ ও দক্ষিণ আফ্রিকা রাউন্ড অফ ৩২ -তে উঠলে সেই ম্যাচটি মিস করবেন জোয়ানে।

ফিফা এক বিবৃতিতে জানায়, ফিফার শৃঙ্খলাজনিত কমিটি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ডিরেক্ট লাল কার্ড দেখা ফুটবলার থেম্বা জোয়ানেকে ফিফার শৃঙ্খলাজনিত কোড-এর ১৪ নং অনুচ্ছেদের ১(ই) প্যারাগ্রাফ অনুযায়ী তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিচ্ছে। এই সিদ্ধান্দের বিরুদ্ধে ফিফার আপিল কমিটিতে সে আপিল করতে পারবে।’দক্ষিণ আফ্রিকা তাদের পরবর্তী ম্যাচটি খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এবং শেষ ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৬,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit