বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

গাজায় হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা, সরানো হচ্ছে রোগীদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি প্রধান হাসপাতালের ভেতরে দুটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।  এতে হাসপাতালটির জরুরি ও অভ্যর্থনা বিভাগ ধ্বংস হয়ে গেছে এবং অন্যান্য কাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।  খবর আরব নিউজের। 

রোববারের (১৩ এপ্রিল) এই ইসরাইলি হামলার পর আল-আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা রোগীদের ভবন থেকে সরিয়ে নেন। বেসামরিক জরুরি পরিষেবা জানিয়েছে, এই হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ইসরাইল এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে,  কয়েক ডজন বাস্তুচ্যুত পরিবার হাসপাতালটি ছেড়ে যাচ্ছে। তাদের মধ্যে কিছু কিছু মানুষ অসুস্থ আত্মীয়দের হাসপাতালের বিছানায় টেনে নিয়ে যাচ্ছেন।  তবে ছবিগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস এই হামলাকে ‘জঘন্য ও নোংরা অপরাধ’ বলে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ইসরাইল ‘গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা খাতের অবশিষ্টাংশ ভেঙে ফেলার একটি পদ্ধতিগত পরিকল্পনার অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে ৩৪টি হাসপাতাল ধ্বংস করেছে এবং পরিষেবা থেকে বঞ্চিত করেছে। ’

প্রসঙ্গত,  ২০২৩ সালের অক্টোবরে আল-আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালে হামলায় শত শত মানুষ নিহত হন। ফিলিস্তিনি কর্মকর্তারা এর জন্য ইসরাইলি বিমান হামলাকে দায়ী করেছিলেন। তবে সে সময় ইসরাইল দাবি করেছিল, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর ব্যর্থ রকেট উৎক্ষেপণের ফলে এই বিস্ফোরণ ঘটেছে। 

তবে গোষ্ঠীটি এই দাবি অস্বীকার করেছে।

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit