শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, পাইলটসহ নিহত ৩ ফ্লাইওভারে ঘুড়ি ধরতে গিয়ে প্রাণ গেল শিশুর দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান

ফুলবাড়ীতে প্রাণী সম্পদ বিভাগের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ বাতিল॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে জেনেস্টিক কোম্পানির অনিয়মের কারনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ বাতিল। ফুলবাড়ী উপজেলার প্রাণী সম্পদ দপ্তরে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় প্রাণী সম্পদ চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থ ও সামাজিক জীবন মান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় বকনা গরু বিতরণ এর আয়োজন করেন।

ফুলবাড়ী উপজেলার ০৭টি ইউনিয়নের ৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে এই বকনা গরু বিতরণ করার কথা ছিল। কিন্তু জেনেস্টি কোম্পানি প্রতিটি গরুর ১০০ কেজি ওজন হওয়ার কথা থাকলেও প্রতিটি গরুর ওজন ৫০ থেকে ৬০ কেজি। এ কারণে বকনা গরু বিতরণ কার্যক্রম বাতিল হয়ে যায়। ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী গরু বিতরণে অনিয়ম থাকায় অনুষ্ঠানে ঘোষনা দিয়ে গরু বিতরণ বাতিল করে দেন। এ বিষয়ে দিনাজপুর জেলা প্রাণী সম্পদ দপ্তরের জেলা কর্মকর্তা ডা. আব্দুর রহিম জানান গরু ওজন করে সঠিক মাপ না থাকায় কোম্পানিকে গরু ফেরত দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ সারোয়ার হাসান জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওজনে কম নিবে না এবং জেনেস্টি কোম্পানি বকনা গরু সরবরাহে অনিয়ম করেছে এ জন্য আমরা সকল বকনা গরু ফেরত দিয়েছি। কিছু সমস্যার কারণে বিতরণ বন্ধ রাখা হয়েছে। শিবনগর ইউপির হেমরোম টুডু, রিপন টুডু, কমল কিস্কু সহ আরও অনেকে জানান, সরকার যেহেতু কোম্পানিকে ১০০ কেজি ওজনের বকনা গরুর টাকা দিয়েছে সে ক্ষেত্রে গরুর ওজন কম নেওয়া সম্ভব না। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ ফারুক জানান, যেহেতু কোম্পানি এ সব গরু কিনেছেন সরবরাহের জন্য প্রাণী সম্পদ কর্মকর্তা কে বুঝিয়ে দেই এর বেশি আমরা কিছু জানি না।

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit