বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

শার্শার নাভারন ফাতেমাতুজ-জোহোরা ক্বওমী মহিলা মাদ্রাসার সিসি ক্যামেরা হারডিক্স জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৫৫ Time View

শার্শা(যশোর)প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারন ফাতেমাতুজ জোহরা ক্বওমী মহিলা মাদ্রাসার সিসি ক্যামেরার হারডিক্স জব্দ করেছে শার্শা উপজেলা প্রশাসন। বুধবার বিকালে শার্শা উপজেলা নির্বাহী অফিসার , নাভারন (ক) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান ও শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলামসহ প্রশাসনের একটি প্রতিনিধি দল উক্ত মাদ্রাসা থেকে সিসি ক্যামেরার হারডিক্স জব্দ করে নিয়ে যান।

এ ব্যাপারে মাদ্রাসার প্রধান মুফতি আবু তাহের জানান, গত ২০১৫ সালে নাভারন বাজারে স্থাপিত করা হয় ফাতেমাতুজ জোহরা নামে ক্বওমী মহিলা মাদ্রাসা। এ মাদ্রাসায় প্লে- নার্সারী থেকে মেশকাত (দ্বাদশ) পর্যন্ত প্রায় দুই শতাধিক ছাত্রী লেখাপড়া করে। এর মধ্যে প্রায় ৪৫ জন হাফেজী ছাত্রী রয়েছে। তিনি বলেন ৫তলা বিশিষ্ঠ এ মাদ্রাসার দ্বিতীয় থেকে চতুর্থ তলায় ছাত্রীদের ক্লাস করানো হয়। এর মধ্যে জায়গা স্বল্পতার কারনে প্রতিটি ক্লাস রুমে কিছু কিছু ছোট ছোট ছাত্রী আবাসিক ভাবে থাকে। যে কারনে গত এক বছর ধরে এসব প্রতিটি ক্লাস রুমে সিসি ক্যামেরার আওতা ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন মাদ্রাসার প্রধান গেট, রান্না ঘরসহ মোট ১৪ টি সিসি ক্যামেরা লাগানো রয়েছে। ছাত্রীদের নিয়ন্ত্রন করা ও চুরি ঠেকাতে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। মুফতি আবু তাহের বলেন মাদ্রাসার ৩ জন পুরুষ ও ৯ জন মহিলা শিক্ষক নিয়ন্ত্রন করেন। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ কে এম রবিউল ইসলাম বলেন গোপন অভিযোগ পেয়ে গত বুধবার বিকালে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী পুলিশ সুপারের উপস্তিতিতে নাভারন ফাতেমাতুজ জোহরা ক্বওমী মহিলা মাদ্রাসায় অভিযান চালিয়ে ১৪ টি সিসি ক্যামেরার হারডিক্স জব্দ করা হয়েছে। যা পরীক্ষা করে দেখা হবে হারডিক্সের ভিডিও ফুটেজে কি আছে। তারপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জানতে চাইলে নাভারন (ক) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন গোপন সংবাদ পেয়ে নাভারন ফাতেমাতুজ জোহরা ক্বওমী মহিলা মাদ্রাসায় অভিযান চালিয়ে সিসি ক্যামেরার হারডিক্স জব্দ করা হয়েছে। তিনি বলেন যদি কোন ব্যাক্তি অভিযোগ করেন তাহলে হারডিক্সের ভিডিও ফুটেজ দেখে কোন অনিয়ম পেলে তার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান বলেন নাভারন ফাতেমাতুজ জোহরা ক্বওমী মহিলা মাদ্রাসার ছাত্রীদের আবাসিক ক্লাস রুমে সিসি ক্যামেরা স্থাপন করার বিষয়ে অভিযোগ পাওয়ায় মাদ্রাসার সিসি ক্যামেরার হারডিক্স জব্দ করা হয়েছে। যা তদন্ত করে কোন অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৫,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit