শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের তালিকা থেকে বাদ পড়ল দুবাই ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি’র লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের দাবানলের ধোঁয়ার জন্য কানাডাকে দোষ, শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের সুইডেনের ভলভো গাড়ির বিক্রি কমেছে, ঘুরে দাঁড়ানোর আশা ইরাকে হামলায় আট ইরানি কুর্দি বিদ্রোহী নিহত পাকিস্তান শাসিত কাশ্মিরে বিক্ষোভে হত্যা নিয়ে তদন্ত চায় জাতিসংঘ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ উগান্ডায় বাস দুর্ঘটনায় ২০ শিক্ষার্থীসহ নিহত ২১ ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

সুইডেনের ভলভো গাড়ির বিক্রি কমেছে, ঘুরে দাঁড়ানোর আশা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো কার্স জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের বিক্রি কমেছে। প্রতিষ্ঠানটি বলেছে, তারা ‘অত্যন্ত চ্যালেঞ্জিং’ ব্যবসায়িক পরিবেশের মুখোমুখি হয়েছে। তবে বছরের দ্বিতীয়ার্ধে বিক্রি বাড়বে বলে তারা আশা করছে।

স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি জানায় প্রধান নির্বাহী কর্মকর্তা হাকান স্যামুয়েলসন বলেন, ‘দ্বিতীয় প্রান্তিকের মাধ্যমে ২০২৬ সালের অস্থির প্রথমার্ধ শেষ হলো। চীনের বাজারে আমাদের বিক্রি কমেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাতে বৈশ্বিক অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় পুরো শিল্পখাতও দুর্বল হয়েছে।’

এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে ভলভো কার্সের রাজস্ব দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৭ বিলিয়ন ক্রোনা (৮ দশমিক ০৫ বিলিয়ন ডলার)। আগের বছরের একই সময়ে তা ছিল ৯৩ দশমিক ৫ বিলিয়ন ক্রোনা।

এ সময়ে বিক্রি হওয়া গাড়ির সংখ্যা ৬ শতাংশ কমে ১ লাখ ৭১ হাজার ৫০০-তে নেমে এসেছে।

প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছে ৪১৭ মিলিয়ন ক্রোনা। আগের বছরের একই সময়ে তাদের ৮ দশমিক ১ বিলিয়ন ক্রোনা নিট লোকসান হয়।

স্যামুয়েলসন বলেন, সামনে কিছু ইতিবাচক  লক্ষণ দেখা যাচ্ছে।

তিনি বলেন, ‘কয়েক মাস ধরে বিক্রি কমার পর যুক্তরাষ্ট্রের বাজারে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে। মে ও জুনÑটানা দুই মাস প্রবৃদ্ধি হয়েছে।’ এই পুনরুদ্ধার অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, ইউরোপে প্রবৃদ্ধির সঙ্গে মিলিয়ে বছরের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ভলভো কার্সের বিক্রি ‘উল্লেখযোগ্যভাবে বেশি’ হবে বলে তারা প্রত্যাশা করছেন।

স্যামুয়েলসন জানান, ব্যয় কমানোর উদ্যোগেও অগ্রগতি হয়েছে।

গত বছর ভলভো কার্স ১৮ বিলিয়ন ক্রোনার ব্যয় কমানোর পরিকল্পনা ঘোষণা করেছিল।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৬,/সকাল ১০:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit