মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম

ডংইয়া ব্যাটারী কোম্পানির উদ্যোগে আলোচনা সভা ও মিথিলা অটো শো-রুমের গ্রাহক মিলনমেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৯০ Time View

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা এলাকার মিথিলা অটো শো-রুমের আয়োজনে গ্রাহকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সহযোগিতায় ছিল ডংইয়া ব্যাটারী কোম্পানি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীন থেকে আগত ডংইয়া ব্যাটারী কোম্পানির অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যান ইউ রু কিয়াং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডংইয়া ব্যাটারী কোম্পানির কান্ট্রি ম্যানেজার বিকাশ চন্দ্র, সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার বিজ্ঞ বর্ধন, দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলার সেলস মার্কেটিং ম্যানেজার নিরঞ্জন চন্দ্র বর্মন, মিথিলা অটো শো-রুমের স্বত্বাধিকারী আব্দুল লতিফ, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজুসহ ডংইয়া ব্যাটারী কোম্পানি ও মিথিলা অটো শো-রুমের সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা ডংইয়া ব্যাটারীর গুণগত মান, উৎপাদন প্রক্রিয়া, বাজারে এর ক্রমবর্ধমান চাহিদা, ব্যবহারকারীদের জন্য বিভিন্ন সুবিধা এবং বিক্রয় সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পাশাপাশি ডংইয়া ব্যাটারী কোম্পানির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথি ইউ রু কিয়াং তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব দীর্ঘদিনের। এই সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় ডংইয়া ব্যাটারী কোম্পানি কাজ করে যেতে চায়। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক গ্রাহকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠান শেষে উপস্থিত গ্রাহকদের নিয়ে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‍্যাফেল ড্র,যেখানে বিজয়ীদের মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজন গ্রাহকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের নতুন মাত্রা যোগ করে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৬,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit