শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি’র লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আবারও এবিসি ও এনবিসি-এর সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছেন। কারণ, এই নেটওয়ার্ক দুটি ট্রাম্পের নির্বাচন বিষয়ক একটি ভাষণ সরাসরি প্রচারের জন্য তাদের নির্ধারিত অনুষ্ঠানসূচি পরিবর্তন করেনি। 

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন ইতোমধ্যেই বিভিন্ন সম্প্রচার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। অভিযোগ হলো, তাদের কিছু কার্যক্রম জনস্বার্থ-সংক্রান্ত সম্প্রচার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব তদন্তের ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কার্যক্রমেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।

ট্রাম্প বলেন, ‘খুবই বিরল একটি সিদ্ধান্তে ভুয়া সংবাদমাধ্যম এনবিসি ও এবিসি ভাষণটি সম্প্রচার করবে না বলে জানিয়েছে। তারা জানত ভাষণটি কী বিষয়ে। এ ধরনের আচরণের জন্য তাদের লাইসেন্স বাতিল হওয়া উচিত।’

হোয়াইট হাউস এক্স অ্যাকাউন্টে এক পোস্টে সিএনএনের সমালোচনা করেছে। কারণ এই চ্যানেলও ভাষণটি সরাসরি সম্প্রচার করেনি।

প্রধান সম্প্রচার নেটওয়ার্কগুলোর মধ্যে কেবল সিবিএস ও ফক্স ট্রাম্পের ভাষণ সম্প্রচারের জন্য তাদের নির্ধারিত প্রাইমটাইম অনুষ্ঠানসূচি পরিবর্তন করেছিল।

ফক্স এবং ফক্স নিউজ চ্যানেল ভাষণটি শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি সম্প্রচার করেছে। অন্যদিকে সিবিএস বিশেষ সংবাদ সম্প্রচারের অংশ হিসেবে ভাষণের কিছু অংশ সরাসরি সম্প্রচার করেছে। 

এমএস নাও পুরো ভাষণটি সরাসরি সম্প্রচার না করলেও, তাদের নিয়মিত সংবাদ অনুষ্ঠানের অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে ভাষণের কিছু গুরুত্বপূর্ণ অংশ প্রচার করেছে।

এবিসি, এনবিসি এবং সিএনএন তাদের প্রচলিত টেলিভিশন সম্প্রচারে ভাষণটি সরাসরি দেখায়নি। তবে এবিসি ও এনবিসি তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্মে ভাষণটির সম্প্রচার করেছে।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৬,/সকাল ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit