মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম

জয়পুরহাটে জুলাই শহীদ দিবস উদযাপন

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৪ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে প্রথমবারের মতো জুলাই শহীদ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ও ত্যাগের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit