শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের তালিকা থেকে বাদ পড়ল দুবাই ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি’র লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের দাবানলের ধোঁয়ার জন্য কানাডাকে দোষ, শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের সুইডেনের ভলভো গাড়ির বিক্রি কমেছে, ঘুরে দাঁড়ানোর আশা ইরাকে হামলায় আট ইরানি কুর্দি বিদ্রোহী নিহত পাকিস্তান শাসিত কাশ্মিরে বিক্ষোভে হত্যা নিয়ে তদন্ত চায় জাতিসংঘ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শনিবার এ হামলা চালানো হয়।

মার্কিন কর্মকর্তাদের বরাতে ‘এক্সিওস’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রায় চার মাস পর সৌদি আরবে এটি ইরানের প্রথম সরাসরি হামলার ঘটনা। এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনা আরও বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে।

হামলার পরপরই সৌদি আরবের আল-খারজ এবং ইয়ানবু শহরে ‘সম্ভাব্য বিপদ’ সম্পর্কে সতর্কবার্তা জারি করেছিল দেশটির সিভিল ডিফেন্স। তবে, পরিস্থিতি পর্যবেক্ষণের পর কর্তৃপক্ষ জানায়, বিপদ কেটে গেছে এবং এলাকাগুলোর অবস্থা এখন স্বাভাবিক। যদিও হামলার লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনও বিস্তারিত তথ্য রিপোর্ট লেখা পর্যন্ত প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা বাড়ছে।

এর আগে এপ্রিল মাসে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে শেষবার সরাসরি হামলা চালিয়েছিল তেহরান। তবে, এই সর্বশেষ হামলার বিষয়ে সৌদি আরব বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৬,/সকাল ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit