বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে কেন নেই তাসকিন, যা বলছে বিসিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩২ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি মাসে নিজেদের আঙিনায় জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই দলে রাখা হয়নি পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেনকে।

এ নিয়ে বিসিবির ভিডিও বার্তায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘প্রতিটি সিরিজের আগে আমরা মেডিকেল ও ফিজিওদের কাছ থেকে খেলোয়াড়দের অবস্থা সম্পর্কে স্পষ্ট ফিডব্যাক নিয়ে থাকি। বিশেষ করে পেসারদের ইনজুরি একটি বড় বিবেচ্য। শেষ পর্যন্ত আমাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তাসকিনকে এই সিরিজে না রাখাই শ্রেয় হবে।’

তাসকিনের অনুপস্থিতিতে প্রথমবার লাল বলের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। তার সামর্থ্যে আস্থা রাখার কথা জানিয়ে লিপু যোগ করেন, ‘তানজিম সাকিবকে আমরা পেস বোলিং ইউনিটে দেখতে পাব। সাদা বলে তিনি প্রতিশ্রুতি রেখেছেন। ভালো করার প্রতিশ্রুতি আছে তার মধ্যে। তার বলে পেস আছে, উইকেট নেওয়ার সামর্থ্য আছে। যে কারণে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন।’ 

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এবাদত হোসেনের ফিটনেস নিয়ে এখনো নির্বাচকরা নিশ্চিত নন জানিয়ে লিপু বলেছেন, ‘আমরা এখনো এবাদত হোসেনকে পর্যবেক্ষণ করছি। ফিটনেস ট্রেনার আসলে এবং ফিজিও বায়েজিদের সমন্বয়ে আমরা বুঝতে পারব এবাদত কী অবস্থায় আছেন। সামনে অনেক খেলা আছে। যারা প্রথম টেস্টে সুযোগ পায়নি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’আগামী ২০ এপ্রিল সিলেটে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট। ২৮ এপ্রিল দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit