শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

রাঙামাটির ফারুয়ায় শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত গনিছড়া খাল খননের উদ্যোগ বিএনপি’র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৮০ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দূর্গম ফারুয়া ইউনিয়নের প্রায় সাড়ে তিনশো পরিবারের জীবন-জীবিকা নিশ্চিতে এবার খাল খনন কর্মসূচী হাতে নিয়েছে রাঙামাটি জেলা বিএনপি। প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ গণিছড়া নালা খালটি রাঙামাটি জেলা বিএনপির তত্ত্বাবধানে খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার ফারুয়া সফরে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় শেষে ফারুয়ার বহুল পরিচিত গণিছড়া নালা খাল খননকাজের উদ্বোধন করেছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। এরআগে ফারুয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় মিলিত হন রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ। 

১৯৮০ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্থানীয় সেনাবাহিনীর মাধ্যমে ফারুয়াবাসীর অভাব দূর্ভোগের বিষয়টি জানতে পেরে কৃষি বিপ্লবের ঘটনানোর প্রত্যয়ে প্রত্যন্ত ফারুয়ায় সরেজমিনে গিয়ে সেখানকার পাহাড়ি বাসিন্দাদের খাদ্য সংকট নিরসনের লক্ষ্যে গণি খাল খনন করে প্রায় সাড়ে তিনশো একর ফসলী জমির সৃষ্টি করে দিয়েছিলেন। এতে করে ফারুয়াবাসী তাদের খাদ্য সংকট কাটিয়ে ব্যাপকহারে ফসল উৎপাদনের সুযোগ পায়।

যা দূর্গম পাহাড়ের সবুজ বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। পরবর্তীতে রাজনৈতিক প্রতিহিংসার ফলে বিগত প্রায় দুই যুগ সময়ে ফারুয়ায় উন্নয়নের ছৌয়া লাগায়নি তৎকালীন সরকার। সম্প্রতি বিষয়টি জানতে পেরে রাঙামাটি জেলা বিএনপির পক্ষ থেকে উক্ত ফারুয়ার গণি খাল খননের উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ই এপ্রিল) দীর্ঘ ৪৫ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত গণি খাল পুন:খনন কাজের উদ্বোধণ করা হয়েছে।

এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি বাবুল আলী, নিজাম উদ্দিন, আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক এসএম শফিউল আযম, শফিকুল ইসলাম চৌধুরী, দেবজ্যাতি চাকমা, সাংগঠনিক সম্পাদক শ^াশত চাকমা রিংকু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা জাসাস সভাপতি কামাল হোসেন, কৃষকদলের সভাপতি অলকপ্রিয় রিংকু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবলু, জাসাস সেক্রেটারি পথন চাকমা, বিলাইছড়ি কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান হোসেন, বিলাইছড়ি বিএনপির সভাপতি আব্দুস সালাম ফকির, ফারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা, সেক্রেটারি জাফর আহম্মেদ, রাজস্থলী বিএনপির সাংগঠনিক মো: বাবুল, ফারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামশু তঞ্চঙ্গ্যাসহ, জেলা বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও ফারুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, স্থানীয় বাসিন্দারা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আন্তরিকতায় তার জীবদ্দশায় তিনি ফারুয়াবাসীর জীবন মানোন্নয়নে খাল খনন করে যে কৃষি বিপ্লবের সূত্রপাত ঘটিয়ে দিয়েছিলেন, তার সূফল এখনো পর্যন্ত ভোগ করছে ফারুয়াবাসী। কৃষি ও কৃষকবান্ধব জিয়া সবুজ বিপ্লবের মাধ্যমে দূর্গম পাহাড়ের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন সেটি এখনো ফারুয়াবাসী মনে রেখেছে বলেও জানিয়েছেন ফারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা।

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit