বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

দুর্গাপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৬৪ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘জন্ম হউক সুরক্ষিত-ভবিষ্যৎ হউক আলোকিত’’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর ও বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস, ডিএসকে, ওয়াইএমসিএ ও রুশা এর সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। সোমবার সকালে নানা আয়োজনে এ দিবস পালিত হয়। সর্বস্তরের অংশগ্রহনে এক র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্ত্তীর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাফিউল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, আবাসিক মেডিক্যাল অফিসার মো. তানজিরুল ইসলাম, ডাঃ দিপা সরকার, রুসা এর পরিচালক নুরে আলম, ডিএসকের সম্বয়কারী রুপন কুমার সরকার, কারিতাস প্রতিনিধি ছবি ¤্রং প্রমূখ।

বক্তারা বলেন, শিশুদের চিকিৎসার মান ও সুরক্ষিত প্রসবের ব্যবস্থা করতে পারলেই আলোকিত হবে শিশুদের ভবিষ্যত। সে লক্ষে সরকারের পাশাপাশি সকলকে কাজ করার জন্য আহবান জানানো হয়। অপর দিকে ডিএসকে মাতৃসদন মিলনায়তনে. মাতৃসদন ব্যবস্থাপক দ্রুব সরকারের সভাপতিত্বে আলোচনা করেন, ডিএসকে এর সহকারি পরিচালক শামছুল আলম খান, ডিএসকের সম্বয়কারী রুপন কুমার সরকার, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ্ধসঢ়;, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড় প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit