বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

নিষ্প্রভ মেসি, হারল মায়ামিও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ Time View

ডেস্ক নিউজ : বিএমও স্টেডিয়ামে দাপট দেখায় স্বাগতিকরাই। বল দখলে পিছিয়ে থাকার পরও প্রতিপক্ষের পোস্টে আক্রমন করে বেশ কয়েকটা। যদিও তার অধিকাংশই পোস্টে রাখতে ব্যর্থ হন ফরোয়ার্ডরা।

গোলশূণ্য প্রথমার্ধ শেষে বিরতির পর চমক দেখায় লস অ্যাঞ্জেলেস। ৫৭ মিনিটে গোল করেন নাথান ওরডাজ। এরপর গোল পরিশোধের চেষ্টা চালিয়েও ব্যার্থ হয় ইন্টার মায়ামি। ম্যাচের শুরু থেকেই খেলেছেন লিওনেল মেসি। তবে দেখাতে পারেনি কোনো জাদু। আগামী ১০ এপ্রিল ফিরতি লেগে ঘরের মাঠে এলএ এফসির মুখোমুখি হবে হাভিয়ের মাশচেরানোর দল।

চোট থেকে ফেরা মেসি এমএলএসে মায়ামির সর্বশেষ ম্যাচে বদলি হয়ে মাঠে নেমে গোল করে জিতিয়েছিলেন। তবে বৃহস্পতিবার (৩ এপ্রিল) একাদশের হয়ে পুরো সময়ই মাঠে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। প্রথমার্ধে দুটি ফ্রি কিক পেয়েছিলেন। একটি মেরেছেন পোস্টের ওপর দিয়ে, আরেকটি রুখে দেন এলএএফসির গোলকিপার উগো লরিস।

এদিন বিএমও স্টেডিয়ামের গ্যালারিতে তারকার হাট বসেছিল। মাঠে উপস্থিত ছিলেন বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন কারি, জিমি বাটলার, ড্রেমন্ড গ্রিন। এছাড়াও, কিংবদন্তি সংগীতশিল্পী লায়নেল রিচি, অভিনেতা জেইমে কামিল, মডেল ও মিডিয়া ব্যক্তিত্ব কেন্ডল জেনার ও আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনিও মাঠে ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৫,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit