শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি ‌‘আর কখনোই’ বন্ধ না করার অঙ্গীকার করেছে ইরান: ট্রাম্প হামলা-অগ্নিকাণ্ড-দুর্যোগে মানুষকে সতর্ক করতে বিশেষ অ্যালার্ট চালু করছে সিঙ্গাপুর জ্বালানি সংকটে বিমানসেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা মহাকাশে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পরমাণু যুদ্ধের মহড়া, বড়সড় বিপদ আসছে? ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের ইরানের এক ঘোষণাতেই ১০ ডলার কমল তেলের দাম ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনাকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বললেন লেবাননের প্রেসিডেন্ট হরমুজ উন্মুক্ত ঘোষণার পর ইরানকে ‘ধন্যবাদ’ জানিয়ে যা বললেন ট্রাম্প লেবাননে যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়েছে ইসরায়েল, ইরানের প্রেসিডেন্টের তীব্র প্রতিক্রিয়া ট্রাম্প বলছেন ইরান ধ্বংস, গোয়েন্দারা বলছে উল্টো গল্প

ড. ইউনূসের প্রতিনিধিকে মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওয়াং। তারা টেলিফোনে একটি বৈঠক করেন।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।

বৈঠকের বরাত দিয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭ কোটি ৩০ লাখ ডলারের নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী। ২০১৭ সাল থেকে তারা প্রায় ২৪০ কোটি ডলার দিয়েছে এবং এই সংকট মোকাবিলায় জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টিসহায়তা দিয়ে আসছে।

এ ছাড়া, যুক্তরাষ্ট্র বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের ছাত্রী প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ ‘মেডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৫,/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit