শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

বিপিএলের সেই সতীর্থ এখন লিটনের কোচ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১২১ Time View

স্পোর্টস ডেস্ক : লিটন দাসের সঙ্গে সেবার ড্রেসিংরুম ভাগাভাগি করেছিলেন। খেলেছিলেন একসঙ্গে। রাজশাহী রয়্যালসকে ২০১৯-২০ মৌসুমের বিপিএল শিরোপাও জিতিয়েছিলেন রবি বোপারা। লিটনের সেই সতীর্থ এখন ‍পুরোদস্তর কোচ। পাকিস্তান সুপার লিগের করাচি কিংসের দায়িত্ব নিয়েছেন। এই দলের হয়েই আসর মাতাবেন লিটন।

ইংলিশ এই অলরাউন্ডার করাচির হয়ে একসময় খেলেছিলেন। এবার পেয়েছেন কোচিংয়ের দায়িত্ব। এরআগে এত বড় পর্যায়ে কোচিংয়ের দায়িত্ব আসেনি বোপারার। করাচির সহকারী কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ মাসরুর।

পিএসএলে দলটিতে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত দলের ক্রিকেটার ছিলেন বোপারা। ২০১৬ সালে দলের অধিনায়কও ছিলেন। পরে কোচিংয়ে যোগ দেন। ২০২৩ সালে ব্যাটিং কোচ হিসেবে কাজ করার পর ২০২৪ সালে সহকারী কোচের দায়িত্ব পালন করেন। আর এবার তিনি প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

৩৯ বর্ষী বোপারাকে নিয়ে আশাবাদী করাচির মালিক সালমান ইকবাল, ‘করাচি কিংসে খেলোয়াড় থেকে কোচিং স্টাফ হওয়ার যাত্রা তার, ফ্র্যাঞ্চাইজিটির কমিটমেন্ট রেখেছেন। আমরা তার নেতৃত্ব গুণ নিয়ে আত্মবিশ্বাসী, তিনি স্কোয়াডে শক্তি নিয়ে আসবেন।’

২০০৭ থেকে ২০১৫ সালে ইংল্যান্ডের হয়ে খেলেছেন বোপারা। ইংলিশদের জার্সিতে ১৩ টেস্ট, ১২০ ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি খেলেছেন। ছোট ফরম্যাটের ক্রিকেটে বোপারা খেলেছেন বিশ্বজুড়ে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit