শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে চীন যৌথভাবে কাজ করার ব্যাপারে ঐক্যমত হয়েছে: মাহদী আমিন বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শিলংয়ের পর ব্রামলেও দুর্দান্ত হামজা, শীর্ষে শেফিল্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ থেকে ইংল্যান্ডে দীর্ঘ ভ্রমণ ক্লান্তিতেও দমেননি তিনি। শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠে নেমেই দেখিয়েছেন ঝলক। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নিজের সেরাটা দিয়ে করতালি অভিবাদন পেয়েছেন সমর্থকদের।

হোমভেন্যু ব্রামল লেনে তার দ্যুতি ছড়ানোর দিনে কভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়েছে শেফিল্ড। শুক্রবার (২৮ মার্চ) রাতের ওই জয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে এসেছে হামজার দল।
 
কভেন্ট্রির বিপক্ষে হামজা খেলেছেন ৮৯ মিনিট। বলে টাচ ৪৮ বার। ৩১ পাসের মাঝে ২৫ পাসই ছিল পুরোপুরি নিখুঁত। ডুয়েল জিতেছেন ২টি। প্রতিপক্ষের বিপজ্জনক পাস আটকেছেন ৪ বার। পুরো ম্যাচে তাকে পার করতে পারেনি প্রতিপক্ষের কোনো খেলোয়াড়।
ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলা হামজা ২টি ট্যাকেল, ৪টি ইন্টারসেপশন, ১টি ব্লক, ৩টি রিকোভারির পাশাপাশি ফাইনাল থার্ডে ৩ বার বল পাস দেন। এদিন গোলের উদ্দেশে বক্সের বাইরে থেকে তার নেয়া শট বার ঘেষে যায়।
 
দলের জয়ে গোল-অ্যাসিস্ট না করেও হামজা যে কত গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, সেটা ৮৯তম মিনিটে যখন মাঠ ছাড়ার সময় দর্শকদের থেকে দাঁড়ানো করতালি পাওয়াতেই স্পষ্ট। শেফিল্ড এদিন যে গোলটি হজম করে, সেটাও হাজমার মাঠ ছাড়ার পরের।
 
চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে আসা শেফিল্ডের পয়েন্ট বেড়ে দাঁড়াল ৮৩-তে। তাদের চেয়ে এক ম্যাচ কম, ৩৮ ম্যাচ খেলে ৮০ পয়েন্ট নিয়ে দুইয়ে লিডস ইউনাইটেড। নিয়মানুযায়ী, চ্যাম্পিয়নশিপের সেরা দুটি দল সরাসরি প্রিমিয়ার লিগে জায়গা করে নেবে। আর সে পথে ভালোভাবেই আছে হামজার দল।
 
গত জানুয়ারিতে প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি থেকে লোনে শেফিল্ডে যোগ দেন হামজা। ক্লাবটিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারও তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৫,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit