রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুর্গাপুরে পাহারাদার খুন দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার আরো ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৫৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে এক পাহারাদারকে খুন করে খামারের ৭টি গরু ডাকাতির মামলায় আরো ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ একটি পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে এ তথ্য জানান নেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রী কৃষ্ণ দাস (৪২), মো. মিন্টু মিয়া (৩২), মো. হুকুম আলী (৫৭), ফজলু মিয়া (৪৫) ও মো. ইউনুস আলী (৪৫)।

পুলিশ সুপার জানান, গত বৃহস্পতিবার (৬ মার্চ) গভীর রাত থেকে সকাল পর্যন্ত যেকোনো একসময়ে গোদালিয়া এলাকায় একটি গরুর খামারে এক পাহারাদারকে খুন করে খামারের সাতটি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের ছেলে জালাল উদ্দিন বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন। পরে সোমবার (১০ মার্চ) ডাকাতির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর মহানগরীর বিভিন্ন থানা এলাকা এবং সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে আরো ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, তাদের হেফাজত হতে ওই ডাকাতি কাজে ব্যবহৃত ১টি ট্রাক, গরু বাঁধার রশি, সেলাইস, স্টিলের কাটার, চাইনিজ কুড়াল, দা, স্টিলের ছুড়ি, রেঞ্চ এবং বেশকিছু ক্রু ড্রাইভারসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। মামলার অপর আসামিদের গ্রেপ্তারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৫,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit