বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবি, চার মরদেহসহ ২৫ রোহিঙ্গাকে উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফে শাহপরী দ্বীপের অদূরে বঙ্গোপসাগর দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি ইঞ্জিন  নৌকা ডুবির ঘটনায় শিশুসহ ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নারী ও শিশুসহ ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২২ মার্চ) রোহিঙ্গা বোঝাই নৌকাটি মিয়ানমার থেকে নাফ নদীর মোহনা হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমে উপকূলের দিকে অনুপ্রবেশকালে নৌকা ডুবির এই ঘটনা ঘটে।  

টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, শনিবার ভোররাতে টেকনাফের শাহপরী দ্বীপের পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা অবৈধভাবে সাগর পথে বাংলাদেশের অনুপ্রবেশকালে নৌকার তলা ফেটে গিয়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। নৌকা ডুবির খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী সাগরে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে।

বিজিবি আরও জানায় বিকালে স্থানীয় জেলেদের সহায়তায় সাগর থেকে এক শিশু ও তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৫,/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit