শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা

নতুন প্ল্যাটফর্ম ‘গণহত্যাকারী আ.লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’র আত্মপ্রকাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : ‍আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ মার্চ) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ ঘোষণা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের প্ল্যাটফর্মের ঘোষণা দিয়ে বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই প্ল্যাটফর্ম আন্দোলন চালিয়ে যাবে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

আগামীকাল শনিবার (২২ মার্চ) বিকাল ৫টায় রাজু ভাস্কর্যের পাদদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার অভিযোগে এই প্ল্যাটফর্মের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, “সাত-আট মাস হয়ে গেল, অথচ আমাদের এখনো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে। এই সরকারের উচিত ছিল গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তারা এত বড় গণহত্যা চালিয়েছে, অথচ তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ করা ছাড়া সরকারের আর কোনো পথ খোলা নেই।”

তিনি আরও বলেন, “আমরা জনগণের সঙ্গে আছি। যদি প্রয়োজন হয়, সরকার গণভোটের আয়োজন করুক, দেশের মানুষ রায় দেবে—এই দেশে আর আওয়ামী লীগের রাজনীতি চলবে না।

কিউএনবি/অনিমা/২১ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit