বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

দুর্গাপুরে পাঁচ গুণীজন পেলেন অনাথবন্ধু সম্মাননা

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৯২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ‘‘অন্তর মম বিকশিত করো অন্তর তর হে, নির্মল করো উজ্জ্বল করো, সুন্দর করো হে এ’’ এই প্রতিপাদ্যে দুর্গাপুর উপজেলার চন্ডিগড়ে অবস্থিত মানবকল্যানকামী অনাথালয় থেকে প্রতি বছরের ন্যায় এবারও অনাথবন্ধু সম্মাননা দেয়া হয়েছে। ৩দিন ব্যাপি বিশ^বান্ধব কবি সম্মেলন ও সনাতন ধর্মীয় মহা- সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে গুনীজনদের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার কবি সাজ্জাদ খান এর সভাপতিত্বে কবি বিদ্যুৎ সরকার ও কবি দুনিয়া মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি আলহাজ¦ ইমাম হাসান আবুচান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপি‘র যুগ্ন-আহবায়ক নুরুল আমীন তালুকদার, মানবকল্যানকামী অনাথালয়ের সভাপতি সুবল দে, নয়নযোগী আশ্রমের সভাপতি হরেন্দ্র ঘোষ, কবি আবুল বাশার, লোকান্ত শাওন, সায়মন খান, জীবন চক্রবর্ত্তী, কাজল তালুকদার, আরিয়ান সিদ্দিক, মিল্টন দেবনাথ, নাজমুল হুদা সারোয়ার, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রধানগণ। আলোচনা শেষে মুক্তিযুদ্ধ বিভাগে বীর মুক্তিযোদ্ধা শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন, শিক্ষায় (মরনোত্তর) সুরথ চন্দ্র দে, সমাজসেবা বিভাগে সাহিত্য প্রতিষ্ঠান ‘‘পথ পাঠাগার’’, সাংবাদিকতা বিভাগে দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি তোবারক হোসেন খোকন, কবিতায়, কবি তানভীর জাহান চৌধুরী ও রাকিবুল ইসলাম সৌমিক কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

উল্লেখ্যঃ ১৯৭২ সনে বহ চড়াই উৎরাইয়ের মাঝে নিত্যানন্দ গোস্বামী নয়ন যোগী আশ্রমের প্রতিষ্ঠা করেন। পরবর্তিতে বাংলাদেশ হরিনাম প্রচার সংঘ, মানব কল্যানকামী অনাথালয়, বাংলাদেশ মানবসেবা সংঘ, অনিকেত দাতব্য চিকিৎসালয়, মানবকল্যানকামী বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেন। বর্তমানে ১১৩জন অনাথ শিশুকে এই অনাথালয় থেকে প্রতিপালন করা হচ্ছে। এদের ভরণ পোষনে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। সরকারি সহায়তা চাহিদার তুলনায় অতি নগন্য। অনাথদের সহাযতায় সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। আলোচনা শেষে অনাথ শিশুরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। 

কিউএনবি/অনিমা/২১ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit