সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

রোজা অবস্থায় এক হিন্দু নারীকে রক্ত দিলেন মুসলিম যুবক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২৭ বছর বয়সী এক মুসলিম যুবক রোজা রাখা অবস্থায় এক হিন্দু নারীকে রক্তদান করেছেন। ওই নারী ২০১৭-১৮ সাল থেকে কিডনির সমস্যায় ভুগছেন, তার জরুরি রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। এই সংকটময় মুহূর্তে ধর্মীয় সীমানা পেরিয়ে রক্ত দিয়ে মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করলেন যুবক নাসিম মালিতা।

ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের। মুসলিম যুবক নাসিম মালিতা রোববার বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ওই নারীকে রক্তদান করেন।

জানা যায়, সঙ্গীতা ঘোষ নদিয়ার মজদিয়ার বাসিন্দা। কিডনির সমস্যার কারণে তাকে নিয়মিত রক্ত সঞ্চালন করাতে হয় এবং রোববার তার তাৎক্ষণিকভাবে রক্তের প্রয়োজন হয়। ইমারজেন্সি ব্লাড সার্ভিস সংগঠন নাসিমের সঙ্গে যোগাযোগ করে।

নাসিম মুর্শিদাবাদের পলাশির বাসিন্দা এবং বর্তমানে পড়াশোনার জন্য কাল্যাণীতে থাকেন। রোববার বিকালে অনুরোধ পাওয়ার সঙ্গে সঙ্গেই সাহায্য করতে রাজি হন। তিনি বিনা দ্বিধায় রক্তদান করেন, কোনো ধর্মীয় পরিচয় যাচাই না করেই।

একজন মুসলিম যুবকের রোজা রেখে এক হিন্দু নারীকে রক্তদান করার ঘটনা আধুনিক সমাজে নিঃস্বার্থ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

নাসিমের দ্রুত সাড়া দেওয়ার জন্য রোগীর ছেলে সঞ্জু ঘোষ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৫,/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit