বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ 

মনিরামপুরে জমিয়তের ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৭৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস।

উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা আজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আাসাদুজ্জামান মিন্টু, কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি মুফতি হুসাইন আহমদ, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী খলিলুর রহমান, উপজেলা হেফাজতে ইসলামীর সভাপতি মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব জমিয়তের সহসভাপতি মুফতি কামরুজ্জামান কাশেমী, উপজেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক মুফতি ইব্রাহিম খলিল, উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, যুব জমিয়তের সদস্য সচিব হাসান আল মামুন, ছাত্র জমিয়তের আহ্বায়ক মাওলানা উবায়দুল্লাহ শাহীন, সদস্য সচিব বিএম মাহফুজ প্রমুখ। ইফতারের পূর্বে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৫,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit