রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৪৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে সোমবার বিকেলে মনিরামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তাসনিম হাসান বর্ষা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে বর্ষা বলেন, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনিরামপুর শাখার ওয়ার্ড ও ইউনিয়ন প্রতিনিধি নিয়ে ৭৪ সদস্যের কমিটি ঘোষনা করা হয়েছে। এতে আন্দোলন ও স্বৈরাচারের পতনের পর সংস্কার কাজে যুক্ত থাকা ৯০ শতাংশ শিক্ষার্থী এ কমিটিতে স্থান পেয়েছে। কিছু নাম বিতর্কিত হওয়ায় তাদেরকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু কিছু সুবিধাভোগী এবং আন্দোলনে ভিন্ন চরিত্র ধারণ করা ব্যক্তি, যারা আন্দোলনে উপস্থিত থাকলেও পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মকান্ডে অংশ নেয়নি, তারা এই কমিটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত থেকে মনিরামপুর বাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান করছি।

সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসাইন ইকবাল সানি, শরীফ মাহমুদ, তাজওয়ার তাহমিদ, নাসিমুল বারী সাইমুম,তারেক জাবের, শাকিব খান, রিয়াদ হোসেন,সানজিদা আক্তার সোনিয়া, আফরিন সুলতানা আনিকা,ফারহানা আক্তার ভাবনা,রামিসা ইসলাম, ফারানা ইয়াসমিন, শম্পা খাতুন প্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit