বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ দুর্গাপুর থানার সদ্য বিদায়ী ওসি বাচ্চু মিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১২০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন দুর্গাপুর থানার সদ্য বিদায়ী ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া। গত ফেব্রুয়ারি মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য জেলা পুলিশ কর্তৃক এই স্বীকৃতি লাভ করেন তিনি। রবিবার (১৬ মার্চ) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের হাত থেকে শুভেচ্ছা স্মারক এবং সম্মাননা সনদ গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্য কর্মকর্তাগণ। জানা যায়, আজ জেলা পুলিশের এক মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দুর্গাপুর উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নে ফেব্রুয়ারী মাসের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার দেওয়া হয় সদ্য বিদায়ী ওসি বাচ্চু মিয়াকে।

গত বছরের ২১ অক্টোবর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন তিনি। চলতি বছরের ৬ মার্চ দুর্গাপুর থানা থেকে জেলা পুলিশের অপরাধ শাখায় ইন্সপেক্টর পদে পদায়ন করা হয়। কৃতিত্বপূর্ণ এই অর্জনের প্রতিক্রিয়ায় বাচ্চু মিয়া বলেন, এই অর্জন পেশাগত জীবনকে সামনের দিকে এগিয়ে নেবে। কাজের অনুপ্রেরণা জোগাবে। শ্রেষ্ঠত্ব অর্জনের সহযোগিতা করার জন্য তিনি সাবেক কর্মস্থল দুর্গাপুর থানা পুলিশের অন্যান্য সদস্যসহ উপজেলার জনগণকে ধন্যবাদ জানান।

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৫,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit