বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ভাসমান মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১১২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে মংরী রাখাইন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনীর স’মিল এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনী এলাকায় ভাসমান অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভীড় জমায়। পরে রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা মংরী রাখইনের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করে।তার পরিবারের লোকজন জানায় গত ২দিন ধরে মংরী রাখাইন নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে না পেয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। পরে আজ (শুক্রবার) সকালে কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহেদ পারভেজ ও থানার সেকেন্ড অফিসার মো. সোহাগ চৌধুরীসহ ঘটনাস্থলে যান। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হপাসাতালে পাঠায়।পুলিশ জানায়, নিহত মংরী রাখাইন ১৩ মার্চের আগের রাত থেকে নিখোঁজ। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরী করে।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit