সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর সিয়ামের ‘রাক্ষস’-এ খলনায়ক তিনি নিজেই! বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস আমরা মজা করার জন্য হলেও আরও কয়েকবার সেখানে আঘাত করতে পারি: ট্রাম্প নওগাঁয় দেশীয় মাছ সংকটে শুটকি উৎপাদন ব্যহৃত মধ্যপ্রাচ্যের সংঘাতে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, হতে পারে হিতে বিপরীত নিয়োগ পেলেও যোগ দেন না শিক্ষকরা,পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

দীর্ঘ বিরতির পর ফ্রান্স দলে এমবাপ্পে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক :  দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলে ফিরবেন এই রিয়াল মাদ্রিদ তারকা। নেতৃত্বের ভারও থাকবে তার কাঁধে।

এর আগে এমবাপ্পের জাতীয় দলে না থাকা নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকি কোচ দিদিয়ের দেশমকেও নিয়ে হয়েছিল সমালোচনা। সব কিছু কাটিয়ে লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন তিনি। 

সবশেষ বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ওই ম্যাচে স্রেফ ২৩ মিনিট খেলেন। পরে লম্বা সময় ধরে থাকেন জাতীয় দলের বাইরে।

এদিকে, নেশন্স লিগ সামনে রেখে দল ঘোষণা করে এমবাপ্পের থাকার বিষয়টি নিশ্চিত করেছেন 
কোচ দেশম। এছাড়াও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার অঁরিলিয়ে চুয়ামেনি। এছাড়া ডাক পেয়েছেন পিএসজির হয়ে উড়ন্ত ফর্মে থাকা উসমান দেম্বেলে। জায়গা পেয়েছন তরুণ ফরোয়ার্ড দিসায়ার দুয়েও।

ক্রোয়েশিয়ার স্পিট স্টেডিয়ামে ২১ মার্চ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে ফ্রান্স। দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ মার্চ।

একনজরে ফ্রান্স স্কোয়াড:
গোলরক্ষক: মাইক মাইগনান, লুকাস শেভালিয়ার, ব্রাইস সাম্বা
ডিফেন্ডার: জোনাথন ক্লস, জুল কুন্দে, উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়োত উপামেকানো, বেঞ্জামিন পাভার্দ, থিও হার্নান্দেস, লুকাস দিগনে
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, অঁরিলিয়ে চুয়ামেনি, মাতেও গুয়েন্দুজি, মানু কোনে, আদ্রিয়েন রাবিওত, ওয়ারেন জাইরে-এমেরি
ফরোয়ার্ড: দিসায়ার দুয়ে, ব্রাদলি বারকোলা, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, কোলো মুয়ানি,  মাইকেল ওলিসে, মার্কাস থুরাম।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৫,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit