স্পোর্টস ডেস্ক : চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শুরুতে ব্যাট হাতে বেশ দাপটের সঙ্গেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়েই দলীয় একশ রান করল টাইগাররা। ওপেনার তানজিদ হাসান তামিম তুলে নিয়েছেন নিজের অর্ধশতক।
শুরুর দুই ম্যাচে বাংলাদেশ টস ভাগ্যটাকে সঙ্গে পেয়েছিল। তবে আজ সেটা দলকে সঙ্গ দিল না। আজ পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি টস জিতে বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে। আগের দুই ম্যাচেই বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন পাকিস্তানকে।
কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৬,/বিকাল ৪:৩৩