শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

আল-খালিজকে গোলবন্যায় ভাসাল আল নাসর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : ম্যাচে আল নাসরের কোচ জেসুস গোলরক্ষক পিন্টো ম্যাথিউসকে নিয়ে দল সাজান। রক্ষণভাগে ছিলেন ইনিগো মার্টিনেজ, মোহাম্মদ সিমাকান, আবদুলিলাহ আল-আমরি ও নাওয়াফ বুশাল। মাঝমাঠ ও আক্রমণে খেলেন কিংসলে কোম্যান, মার্সেলো ব্রোজোভিচ, আইমান ইয়াহিয়া, জোয়াও ফেলিক্স, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল এবং আবদুল্লাহ আল-হামদান। এই ম্যাচে ছিলেন না রোনালদো।

ম্যাচের ৩১ মিনিটে ব্রোজোভিচের নিখুঁত ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন আবদুল্লাহ আল-হামদান। প্রথমার্ধ শেষ হয় আল নাসরের ১–০ ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও বাড়ায় আল নাসর। ৫৪ মিনিটে আইমান ইয়াহিয়া দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান। এরপর পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৭৩ ও ৭৯ মিনিটে পরপর দুইটি গোল করেন।

শেষ মুহূর্তে, যোগ করা সময়ের প্রথম মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে আল নাসর ৬৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করেছে। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল। অন্যদিকে, আল-খালিজ ৩০ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৬,/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit