সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী রেলস্টেশন সংলগ্ন মোবারকপুর রেলগেটে গেটম্যান না থাকায় ৩ বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে পাঁচজন মোটরসাইকেল আরোহীর॥ আলোকিত লালমনিরহাট, মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া  দিল জনতা চট্টগ্রামে বন্যায় ৬১৪ গ্রামীণ সড়ক ও ১৮০ ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হজযাত্রীদের সংরক্ষিত আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর সোনম ওয়াংচুকের সমর্থনে অনশনে বসার ঘোষণা রাখি সাওয়ান্তের মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা আশুলিয়ায় বড় পর্দায় খেলা দেখানোর আয়োজনে উৎফুল্ল নেতাকর্মীরা ইয়ামালের দাড়ি থেকে গাভির গোলাপি চুল, বিশ্বকাপ জিতে এবার প্রতিশ্রুতি রাখার পালা আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

নাবিল গ্রুপের ৭৩ হিসাবের ৯৮ কোটি টাকা জব্দের আদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : প্রতারণা ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে থাকা ৯৮ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ২৮০ টাকা ছাড়াও বিপুল পরিমাণের জমি জব্দ করা হয়েছে।

গতকাল রোববার (৯ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। দুদকের উপপরিচালক মাসুদুর রহমান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, অনুসন্ধান পর্যায়ে প্রাপ্ত তথ্য উপাত্তে তাদের নামে ও প্রতিষ্ঠানের নামে কিছু ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। যেকোনো সময় এসব হিসাব থেকে উত্তোলনপূর্বক হস্তান্তর, রূপান্তর কিংবা স্থানান্তরিত হয়ে বিদেশে পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মানিলন্ডারিং অপরাধে অনুসন্ধানের শেষ পর্যন্ত এসব অর্থের কোনোরূপ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর বন্ধ করা প্রয়োজন। তাই এসব ব্যাংক হিসাবসমূহ অবিলম্বে জব্দ করা আবশ্যক।

দুদকের উপপরিচালক মাসুদুর রহমান পৃথক আবেদনে নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণের জমি জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত হিসাব জব্দসহ জমি জব্দের আদেশ দেন।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৫,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit