মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আটোয়ারীতে ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না : তথ্য উপদেষ্টা মার্কিনবিরোধী বিকল্প বিশ্বব্যবস্থা গড়তে মরিয়া চীন শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী মুখ থুবড়ে পড়েছে যশ অভিনীত ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা বিদুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দেম্বেলে-রাফিনিয়ার সঙ্গে তুলনা শুনে যা বললেন এমবাপ্পে এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন : মম শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

বিচারিক ক্ষমতা ফিরে পেলেন সেই বিচারপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

ডেস্ক নিউজ : ৬ মাস পর বিচারিক ক্ষমতা ফিরে পেলেন কুমিল্লায় এপেক্স ক্লাবের এক অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় জড়ানো হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নান।

সম্প্রতি তাকে বিচারকাজ পরিচালনার জন্য নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। বিজয় একাত্তর ভবনের ৯ নম্বর কোর্টে একক দেওয়ানী বেঞ্চে বিচারকাজ পরিচালনা করছেন তিনি।

গত এপ্রিল মাসে বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে বিরত রেখেছিলেন প্রধান বিচারপতি। 

কুমিল্লায় এক ব্যক্তিগত অনুষ্ঠানে গিয়ে সেখানে বাক-বিতণ্ডায় জড়িয়ে চিৎকার করতে থাকেন তিনি। এপেক্স ক্লাবের নির্বাচন বন্ধ করতে গিয়ে তার সেই বাক-বিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

স্মার্টটিভি বাছুন

এ ঘটনার ২ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থলে ওই বিচারপতির সঙ্গে চরম তর্কবিতর্কে লিপ্ত হয়ে পড়েছেন অন্যান্য সদস্যরা। 

এসময় বিচারপতি বিষয়টি বুঝাতে চেষ্টা করলেও কেউ তার কথার পাত্তা না দিয়েই পাল্টা কথা বলতে থাকেন। এসময় কয়েক বার ‘ভুয়া ভুয়া’ স্লোগান শোনা যায়।

এরপর পরিস্থিতি উত্তপ্ত দেখে বিচারপতির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে ঘিরে রাখেন এবং এক পর্যায়ে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ ঘটনার পর তাকে কোনো বিচারিক ক্ষমতায় রাখা হয়নি। শুধু তাই নয়, কজলিস্টের তালিকাতেও তাকে রাখা হয়নি।

২০২৪ সালের ৯ অক্টোবর বিচারপতি মো. আব্দুল মান্নান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit