রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৭১ Time View
oplus_0

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘দুর্যোগের পুর্বাভাস প্রস্ততি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’’ এই প্রতিপাদ্যে সারাদেশের মতো নেত্রকোনার দুর্গাপুরেও নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে। রোববার দুপুরে সর্বস্তরের অংশগ্রহনে র‌্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড নিয়ন্ত্রণ বিষয়ক এক মহড়ার মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এক র‌্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভুমিকম্প এবং অগ্নিকান্ডে আমাদের করণীয় বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সমবায় অফিসার বিজন কান্তি ধর, শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, মো. ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর প্রমুখ।

এছাড়া অন্যদের মাঝে, দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরবর্তিতে ফায়ার ষ্টেশন অফিসার শফিকুল ইসলামের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড নিয়ন্ত্রণ বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, নেত্রকোনা জেলার মধ্যে সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলা একটি প্রবল দুর্যোগপুর্ন উপজেলা।দুর্যোগে ভয় না পেয়ে নিজেদের পুর্ব সচেতনতা ও প্রস্ততি থাকলে সকল দুর্যোগই মোকাবিলা করা সম্ভব। দুর্যোগ প্রস্ততির বিষয়টি মাথায় রেখে যে কোন দুর্যোগে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৫,/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit