রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

রাঙামাটিতে মাদকের আশঙ্কাজনক বিস্তার! মাদক কর্মকর্তাকে নিয়ে শৃঙ্খলা সভায় অসন্তোষ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৭৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : পর্যটন শহর রাঙামাটিতে বিভিন্নমুখী মাদকের আশঙ্কাজনক বিস্তারে ক্ষোভ প্রকাশ প্রকাশ করেছে জেলা আইনশৃঙ্খলা কমিটি। জেলার এই সর্বোচ্চ সভায় শহরের কিছু সুনির্দিষ্ট্য মাদক স্পটের কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা সভার সদস্যরা তড়িৎ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে। পর্যটন শহর রাঙামাটিতে মাদকের অবাধ বিকিরন বন্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন জেলার নাগরিক প্রতিনিধিরা। একই সাথে ভারত সীমান্তভর্তি উপজেলাগুলো এবং মাদকের প্রবেশের রুটগুলো নিয়ে মাদক বিরোধী ট্রান্সফোর্সের বিশেষ অভিযান কামনা করা হয়।এই ক্ষেত্রের রাঙামাটি শহরে সিসি ক্যামেরা স্থাপন প্রকল্পের দীর্ঘ সূত্রিটা নিয়েও প্রশ্ন উত্থাপিত হয় আইনশৃঙ্খলা সভায়। সভায় রাঙামাটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ধারাবাহিক অনুপস্থিতিতে আইনশৃঙ্খলা সভায় সর্বসম্মতিক্রমে অসন্তোষ প্রকাশ করা হয়। 

এছাড়াও বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে রাঙামাটিতে সংগঠিত বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ব্যাপক দূর্নীতি নিয়ে রাঙামাটির দুদক দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারছেনা লুটপাটকারিদের বিরুদ্ধে রহস্যজনক কারনে কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং সর্ষের মধ্যেই ভূত রয়েছে বলে অভিযোগ উত্থাপিত হয়। সভায় দুদকের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকার বিষয়টিও উঠে আসে।রাঙামাটির জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ মারূফের সভাপতিত্বে উক্ত আইনশৃঙ্খলা সভায় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ, বিজিবি, এলজিইডি, সড়ক বিভাগসহ বিভিন্ন অফিসের প্রতিনিধিগণ, গণমাধ্যকর্মী, জামায়াত সেক্রেটারিসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
 
সভায়, রাঙামাটির সীমান্তবর্তী উপজেলাগুলোতে চোরাচালান বিরোধী ও মাদক বিরোধী ট্রান্সফোর্সের অভিযান জোরদারকরণ, রাঙামাটি শহরসহ জেলার বিভিন্ন উপজেলার বাজারগুলোতে অবৈধ তেল-দুধ মজুদদার অসাধু ব্যবসায়িদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।এদিকে, শৃঙ্খলা সভায় রাঙামাটিবাসীর জন্য টিসিবি ও ওএমএস এর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির ব্যবস্থা করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করে নিয়মিতভাবে এই ব্যবস্থা যাতে চালু রাখা হয় সে ব্যবস্থার অনুরোধ জানানো হয়। এরআগে, আইনশৃঙ্খলা সভায় পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিকখ্যাত প্রবীণ সাংবাদিক ও গিরিদর্পন পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহাম্মেদ এর মৃত্যুতে তার রূহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit