বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

দুর্গাপুরে সেনা অভিযান মাদক সেবনকারীকে কারাদন্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৫৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মাদক ও চোরাচালান নিয়ে অভিযান চলাকালিন সময়ে মো. মোস্তফা (৩৫) নামে এক মাদক সেবনকারীকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৮ মার্চ) দুপুরে কানিয়াইল আবাসন প্রকল্প থেকে তাকে আটক করা হয়। মোস্তফা উপজেলার ধানশিরা এলাকার মতিউর রহমানের ছেলে।

সেনাবাহিনী সুত্রে জানা গেছে, কানিয়াইল এলাকায় মাদক সেবন ও কেনাবেচা হচ্ছে গোয়েন্দা মাঠকর্মীদের এমন গোপন সংবাদের ভিত্তিতে, সেনা ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার এর নেতৃত্বে বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় একজন কে আটক করা হয়। সেনাবাহিনীর অভিযান টের পেয়ে অন্যরা তাৎক্ষনিক ওই এলাকা থেকে সটকে পরে।

পরবর্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মো. মোস্তফাকে দশ দিনের জেল সহ অর্থদন্ড প্রদান করে দুর্গাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। এ বিষয়ে অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার সাংবাদিকদের জানান, আমাদের নিজস্ব গোয়েন্দা সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় একজন কে আটক করতে পেরেছি। আমাদের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেছে। মাদক ও চোরাচালান বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেওয়ানুল কবীর বলেন, সেনাবাহিনী কর্তৃক মাদক সেবনকারী কে আটক করা হয়েছে সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মো. মোস্তফা কে দশ দিনের কারাদন্ড ও সামান্য অর্থ দন্ড দিয়ে আসামীকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit