বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ডলার-স্বর্ণ দ্বৈরথে এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো কি বিপদে? মধ্যপ্রাচ্যে ২০ যুদ্ধজাহাজ ও কয়েকশ’ সামরিক বিমান মোতায়েন আমেরিকার সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’

দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৭ Time View

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন ইসলাম মীম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ওয়াইডব্লিউসিএর সাধারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, নারী উদ্দ্যেক্তা শেফালী হাজং প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, পারি ডেভেলপমেন্ট এর কর্মকর্তা প্রিন্স কোরাইয়া, ইউপি প্যানেল, কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার, শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এবং নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সরকারের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। দেশের উন্নয়নকে টেকসই করতে নারী পুরুষ নির্বিশেষে সচেতনতা বৃদ্ধির লক্ষে সবাইকে সহযাত্রী হিসেবে কাজ করার জন্য আহবান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit