সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

গোলের আনন্দ মুহূর্তেই রূপ নিল বেদনায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক :   বায়ার্ন মিউনিখের বিপক্ষে বায়ার লেভারকুজেনের অপরাজেয় পথচলা থেমে গেল। দাপুটে জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। বুধবার (৫ মার্চ) রাতে শেষ ষোলোর প্রথম লেগে ৩-০ গোলে জিতেছে স্বাগতিকরা। জয় নিয়ে মাঠ ছাড়লেও গোলরক্ষক মানুয়েল নয়ারকে নিয়ে অস্বস্তিতে বায়ার্ন মিউনিখ।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দলের গোল উদযাপন করতে গিয়ে চোটে পড়েছেন বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়ার। মাঠ ছেড়ে যেতে হয় তাকে। অভিজ্ঞ গোলকিপারকে এখন পরের লেগে পাওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তায় আছে বায়ার্ন মিউনিখ।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচটিতে ঘরের মাঠে বায়ার্ন ৩-০ গোলে উড়িয়ে দেয় বায়ার লেভারকুজেনকে। নবম মিনিটে হেড থেকে দলকে এগিয়ে দেওয়া হ্যারি কেইন আরেকটি গোল করেন পেনাল্টি থেকে ৭৫তম মিনিটে। ইংলিশ ফরোয়ার্ডের দুই গোলের মাঝে ৫৪তম মিনিটে গোল করেন জামাল মুসিয়ালা।

এই গোল উদযাপনেই একটু বাঁধনহারা হয়ে গিয়েছিলেন নয়ার। পা ধরে বসে পড়েন ৩৮ বছর বয়সী গোলকিপার। মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেওয়া হলেও আর খেলা চালিয়ে যেতে পারেননি। তাকে তুলে নেওয়া হয়। বদলি হিসেবে মাঠে নেমে বার্য়ানের জার্সিতে অভিষেকের স্বাদ পান ২১ বছর বয়সী গোলকিপার ইয়োনাস উরব্রিগ। ম্যাচের পর বায়ার্নের কোচ ভিনসেন্ট কম্পানি বলেন, নয়ারের চোট নিয়ে আপাতত পর্যবেক্ষণ করবেন তারা।

তিনি জানান, “এই মুহূর্তে মানুয়েলকে নিয়ে কোনো খবর জানানোর মতো কিছু আমার কাছে নেই। তবে এটা সত্যি যে, গোল উদযাপনের সময় চোট বাধিয়েছে সে। মনে হচ্ছে কাফ মাসলে লেগেছে। আরও ভালো করে দেখতে হবে।”

প্রথম লেগের বড় জয়ে কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রাখলেও এখনই স্বস্তির কিছু দেখছেন না বায়ার্ন কোচ। তিনি বলেন, “আমরা মাত্র অর্ধেক পথ পেরিয়েছি। এই ম্যাচের নয়, এই লড়াইয়ের অর্ধেক। বাকি অর্ধেকে আমাদের পাড়ি জমাতে হবে লেভারকুজেনে। সেখানেও একইভাবে এগোতে হবে আমাদের।”

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৫,/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit