শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম

রাঙামাটিতে যৌথ অভিযানে ৩২ লাখ টাকার বিদেশী সিগারেটসহ আটক-৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৯৮ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি কাউখালী উপজেলার পানছড়ির উগলছড়ি থেকে পাচারের সময় উপজেলার বেতছড়ি এলাকা থেকে ৩১ কার্টুন অবৈধ বিদেশী সিগারেট আটক করেছে যৌথবাহিনী। এসময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।জব্দকৃত সিগারেটের দাম আনুমানিক ৩২ লাখ টাকা বলে জানিয়েছে কাউখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ।৬ মার্চ বৃহস্পতিবার ভোর রাত থেকে অভিযান চালিয়ে উপজেলার বেতছড়ি এলাকার শামসুদ্দিনের বাড়ি থেকে এই অবৈধ সিগারেট উদ্ধারের পর জব্দ করা হয়।আটককৃতরা হলো কাউখালী উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল(৩৮), উপজেলা তাতীদলের যুগ্ন সম্পাদক মোঃ রিপন(৩৫) ও কাউখালী উপজেলা যুবদলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ (৪০) ও বাড়ির মালিক মোঃ শামশুদ্দিন।

পুলিশ ও সংশ্লিষ্ট সুত্র জানাগেছে, রাঙামাটি জেলার ভারত সীমান্তবর্তি এলাকা থেকে বিভিন্ন রুট ব্যবহার করে এসব ভারতীয় অবৈধ সিগারেট পাচার করে আসছে পাচারকারী একটি সংঘবদ্ধ চক্র। গত ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সাথে সাথে পাল্টে যায় এই পাচারকারী গ্রুপের সদস্যরাও।বুধবার দিবাগত রাতে রাঙামাটি থেকে কাউখালী উপজেলার পানছড়ির উগলছড়ি এলাকা হয়ে বেতছড়ি হয়ে ভারতীয় ৩১ কাটুন ওরিশ ও মুন সিগারেট পাচারের জন্য নিয়ে আসে। ভোর হয়ে যাওয়ায় আটককৃতরা বেতছড়ি এলাকার জনৈক সামশুদ্দিনের বাড়ীর লুকিয়ে রাখে। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টীম ঘটনাস্থলে এসে সিগারেটসহ চারজনকে আটক করে। কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সোহাগ জানিয়েছেন, অবৈধ ভারতীয় সিগারেট আটকের ঘটনায় কাউখালী থানার এসআই জুলফিকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে কাউখালী থানায় মামলা দায়ের করেছে। আটককৃত ৪ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। এদের বাহিরেও যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৫,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit