বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

দুর্গাপুরে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৭৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা দুর্গাপুরে কবি ও সাংবাদিক জামাল তালুকদার রচিত “গল্পে ঘণ্টা বাজে” কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে। রবিবার বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে নানা আয়োজনে এ মোড়ক উন্মোচন করা হয়।মোড়ক উন্মোচন পুর্ব আলোচনা সভায় দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্ধসঢ়;র সঞ্চালনায়, প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাভিদ রেজওয়ানুল কবির। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও দুর্গাপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ জিন্নাহ্ধসঢ়;, উপজেলা বিএনপি’র সিনিয়ার যুগ্ম-আহ্বায়ক ও ঢাকাস্থ সুসং দুর্গাপুর সমিতির সভাপতি এম রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক,নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ইলিয়াস আব্বাসী,উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলার শাখার যুগ্ম আহ্বায়ক রাতুল খান রুদ্র, জোবায়ের হোসাইন আব্বাসী (হীরা), কবি লোকান্ত শাওন, বিদ্যুৎ সরকার, সাংবাদিক রিফাত আহম্মেদ রাসেল, আল নোমান শান্ত, সুমন রায়, কালিদাস সাহা বাবু, রাজেশ গৌড়, পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা নাজমুল হুদা সারোয়ার, ডা: কামরুল ইসলাম, আনিসুল হক সুমন, কবি শাওন হাসান, কবি মাসুদ রানা প্রমুখ।

বক্তারা বলেন, একটি কবিতা প্রতিবাদ করতে শেখায়, একটি কবিতা ভালোবাসতে শেখায়, একটি কবিতা জীবন-মান বদলে যেতে শেখায়। বল বীর চির উন্নত মম শীর, ভাদ দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়, আমি আজ কারো রক্ত চাইতে আসিনি এমন অনেক কবিতা রয়েছে যা সমাজ কে বদলে দিতে পেরেছে।জামাল তালুকদার স্থানীয় কবি হলেও তার অনেক কবিতা আছে যা গাঁ শিহরে ওঠে।কবিতার বানী দিয়েই নয়, আসুন নিজ নিজ অবস্থান থেকে, নতুন বাংলাদেশ বিনির্মানে সমাজকে বদলাতে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।উল্লেখ্য: গল্পে ঘন্টা বাজে জামাল তালুকদারের ৪র্থ কাব্যগ্রন্থ। এছাড়া গন্তব্যের কাছাকাছি, নিরন্তর বয়ে চলা ও ছোট্র মাটির ঘর শিরোনামে আরো তিনটি কাব্যগ্রন্থ রয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৫,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit