বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচনি প্রচারণা নিয়ে দল ও প্রার্থীদের ইসির নতুন নির্দেশনা আশুলিয়ায় যুবদলের উদ্যোগে ধানের শীষের প্রচার-প্রচারণা  সারাদেশে নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চৌগাছায় মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়—কোন দিকে ঝুঁকবে ভারত? বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবীতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ॥ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৪ রাউন্ড গুলি ও ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার॥ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে: তারেক রহমান ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

বিমানে নিয়োগ, স্থগিত দুই কেন্দ্রের পরীক্ষার তারিখ ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘কমার্শিয়াল অ্যাসিস্টেন্ট’ পদে নিয়োগ পরীক্ষার স্থগিত দুটি কেন্দ্রে আগামী ১৫ মার্চ পরীক্ষা নেয়া হবে। প্রশ্নফাঁসের অভিযোগে সড়ক অবরোধের পর এই দুই কেন্দ্রের পরীক্ষা নেয়া হবে।

পরীক্ষা স্থগিত হওয়া কেন্দ্র দুটি হল— লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্র।

নিয়োগ পরীক্ষা আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম।

গতকাল শনিবার (২ মার্চ) আইবিএর পরিচালক অধ্যাপক শাকিল হুদা বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. আব্দুর রফিককে চিঠি দিয়ে স্থগিত পরীক্ষার সূচি জানিয়ে দেন।

চিঠিতে বলা হয়, ১ মার্চ আইবিএ বিমানের পক্ষে একটি নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছে। মোট ১৫টি কেন্দ্রের মধ্যে ১৩টি সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়। অত্যন্ত দুঃখজনকভাবে দুটি কেন্দ্রে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে আইবিএ কর্তৃপক্ষ আগামী ১৫ মার্চ উল্লিখিত কেন্দ্রগুলোর পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

চিঠিতে বলা হয়, সকল কেন্দ্রের পরীক্ষার ফলাফল একসঙ্গে প্রকাশ করা হবে।

এর আগে শনিবার বিকেলে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ এনে সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। পরে তারা সড়ক ছেড়ে দিলেও লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৫,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit