রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

সারাদেশে নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চৌগাছায় মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : সারাদেশে নির্বাচনি কার্যক্রমে নারীদের ওপর হামলা, হেনস্তা ও কটূক্তির প্রতিবাদে যশোর-২ আসনের চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চৌগাছা পৌর শহরের কামিল মাদ্রাসা ময়দানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এত সভাপত্বি করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ। প্রধান অতিথির বক্তৃতা করেনযশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের ১১ দলীয় মনোনীত সংসদ সদস্য পদ-প্রার্থী ডাঃ মোসলে উদ্দীন ফরিদ।

চৌগাছা উপজেলা জামাতের সহকারী সেক্রেটারী মাষ্টার কামাল আহমেদ বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের নির্বাচন পরচিালক অধ্যাপক জয়নালআবেদীন, মহিলা জামায়াত নেত্রী নাসরিন পারভিন ফরিদ, যশোর মহিলা জামাতের নেত্রী সেলিনা আক্তার, মহিলাজামাতের নেত্রী শাহানা আক্তার, ঝিকরগাছা মহিলা জামাতের নেত্রী বাবুল আক্তার শিফা, চৌগাছা মহিলাজামায়াত নেত্রী শাহিনা আক্তার, চৌগাছা উপজেলা জামাতের সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুন,উপজেলা জামাতের সহকারী সেক্রেটারী মাষ্টার রহিদুল ইসলাম খান প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম, চৌগাছা উপজেলা জামাতের সহসেক্রেটারী মাওলানা গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. জিল্লুর রহমান প্রমুখ। সমাবেসে প্রধান অতিথি বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু কেউ যদি আমাদের সঙ্গে বিশৃঙ্খলা করতে আসে, আমরা ছাড় দেব না। মা-বোনদের দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। এ দেশের মানুষ আগামীতে জামায়াতকেই ক্ষমতায় দেখতে চায়।

নারী বক্তারা বলেন, নির্বাচনি পরিবেশে নারীদের ওপর সহিংসতা ও অশালীন আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিনিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায়, কঠোর আন্দোলনের গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন। সমাবেশ শেষে কামিল মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া নারীদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। মিছিলটি শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

 

 

কিউএনবি/খোরশেদ/০৩ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit