সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ ডেস্ক নিউজ : বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে গণভোট ও জাতীয় ঐক্যের প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। এ সময় জুলাই জাতীয় সনদ রক্ত দিয়ে লেখা মানুষের স্বীকৃত ঋণ বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। আলী রীয়াজ বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে প্রবেশ নিশ্চিত করতে গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিষ্ঠা করা জরুরি।

তিনি আরও বলেন, ন্যূনতম ভোটাধিকার নিশ্চিত করতে জুলাই জাতীয় সনদের বিকল্প নেই। স্বাধীন বিচার বিভাগ এতদিন কাগজে-কলমে সীমাবদ্ধ ছিল উল্লেখ করে আলী রিয়াজ বলেন, বিচার বিভাগকে সত্যিকারের স্বাধীন করতে হলে সংবিধান সংশোধন জরুরি।

আলী রীয়াজ স্পষ্ট করে বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়, এটি একটি অন্তর্বর্তী সরকার। যারা একে তত্ত্বাবধায়ক সরকার বলছেন, তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন বলে মন্তব্য করেন আলী রিয়াজ।

দেশের ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব জনগণের, এ কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণকে পথরেখা দেখাতে হবে। আলী রীয়াজ বলেন, এক ব্যক্তির ইচ্ছায় যেন আর কখনো দেশের মৌলিক অধিকার ধ্বংস না হয়, সে জন্যই জুলাই জাতীয় সনদ অপরিহার্য।

কিউএনবি/অনিমা /০৩ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit