বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে ধানের শীষের প্রচার-প্রচারণা 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। বুধবার বিকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকা থেকে ধামসোনা ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই গণসংযোগ ও পথসভা করেন তারা।

এসময় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে সর্বস্তরের মাঝে লিফলেট বিতরণ করে গণসংযোগটি ইউনিক, বগাবাড়ি, সোনিয়া মার্কেট ও মৌসুমী মার্কেট এলাকা প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়। ইউনিয়ন যুবদলের মো: নূরুল ইসলামের নেতৃত্বে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো: আলমগীর কবির, ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির ক্রিড়া সম্পাদক মো: সাব্বীব হোসেন আলাল, থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম-সাধারণ সম্পাদক মো: খাইরুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো: জালাল আহমেদ, মো: মিন্টু ও মো: লিটন সহ কয়েক’শ নেতাকর্মী এই গণসংযোগে অংশগ্রহণ করেন। 

এসময় যুবদল নেতা নূরুল ইসলাম বলেন,’ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে  আমার নেতাকর্মীদের সাথে করে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিলি ও গণসংযোগ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজও বিশাল মিছিল নিয়ে বিভিন্ন জনের মাঝে ধানের শীষ মার্কায় ভোট চেয়েছি। তবে ধানের শীষের ব্যাপক জোয়ার উঠছে। ১২ তারিখ বিপুল ভোটে সালাউদ্দিন বাবুকে জয়যুক্ত করার মধ্য দিয়ে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে আমরা আরও সুসংগঠিত করবো ইনশাল্লাহ’! 

শেষে ধানের শীষ প্রতীকে ভোটারদের ভোট কামনা করেন এই তরুণ যুবদল নেতা।

 

কিউএনবি/খোরশেদ/০৩ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit