বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

‘গত রমজানের তুলনায় খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এবারের রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। সরকার রমজানের পুরো মাস নিত্যপণ্যের দাম সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা করবে।

শনিবার (১ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

প্রেস সচিব বলেন, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ইতোমধ্যে সরকার প্রধান নির্দেশ দিয়েছেন। খাবার তেলের সরবরাহ তদারকি করা হচ্ছে। জিনিসপত্রের সরবরাহ বাড়াতে কাজ অব্যাহত আছে।

তিনি আরও বলেন, সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে। নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে।

নির্বাচনের রোডম্যাপ নিয়ে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলো একমত হলে ডিসেম্বরেই নির্বাচন হবে। আর তারা সংস্কার চাইলে আরও বাড়তি তিন মাস সময় লাগতে পারে। ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ দেয়া হয়েছে। সেভাবেই এগুচ্ছে সরকার।

রিফর্ম কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শীঘ্রই শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit