বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৭২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পৌরসভার কুল্লাগড়া গ্রামে রামকৃষ্ণ আশ্রমে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে দিনব্যাপি শ্রী রামকৃষ্ণ দেবের ১৯০তম জন্মতিথি উদযাপন করা হয়েছে। শনিবার দিনব্যপি মঙ্গলারতি, দেশ ও জাতির শান্তি কামনায় প্রার্থনা, পূজা পাঠ, পুষ্পাঞ্জলী প্রদান, কথামৃত পাঠ, প্রসাদ বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে জন্মতিথি অনুষ্ঠান পালিত হয়।

রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র সাহার সঞ্চালনায়, শ্রী মৎ স্বামী কাশিকানন্দ মহারাজ এর সভাপতিত্বে রামকৃষ্ণর দেবের জীবনী নিয়ে আলোচনা করেন, সাবেক প্রধান শিক্ষক পরিমল চন্দ্র পন্ডিত, স্বপন সান্যাল, উপজেলা পুজা উদযাপন কমিটি সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, অবসর ব্যাংক কর্মকর্তা ধীরেশ পত্রনবীশ, হাজং ছাত্র নেতা অন্তর হাজং প্রমুখ।

বক্তারা বলেন, ভোগের চেয়ে ত্যাগেই শান্তি, কাজেই সকলকে নিজ নিজ অন্তর থেকে শ্রী রামকৃষ্ণর দেবের সাধনা করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবধর্মের উর্ধে গিয়ে মানব ধর্মের প্রচার করেছেন তিনি। জাতিভেদ ধর্মীয় কুসংস্কারের মূলে কুঠারাঘাত করেছেন শ্রী রামকৃষ্ণদেব। আসুন আমরা উনার দেখানো পথ অনুসরণ করি

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৫,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit