শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

বিচার চাইতে আসিনি, এসেছি হিসাব মেটাতে: সালমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ Time View

বিনোদন ডেস্ক : রুদ্রমূর্তিতে ধরা দিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে সিনেমা ‘সিকান্দার’র ট্রিজার। সেখানে ‘সিকান্দার’-এর প্রথম ঝলকেই সাড়া ফেলেদিলেন ভাইজান। দ্বিতীয় ঝলকে যেন তিনি আরও বিধ্বংসী। বলিউডের সিনেমায় লড়াইয়ের দৃশ্যে তার জুড়ি মেলা ভার। এই সিনেমাতেও সেই একই মেজাজে ধরা দিলেন ভাইজান।

‘সিকান্দার’ সিনেমায় দেখা যায়, শত্রুদের সঙ্গে বোঝাপড়ায় জমি ছাড়তে নারাজ ‘সঞ্জয়’। ছবিতে সালমান অভিনীত চরিত্রের নাম এটিই। কিন্তু তার ঠাকুমা নাকি তাকে ডাকতেন ‘সিকান্দার’ বলে। অসহায় মানুষের হয়ে লড়াই করাই সিকান্দারের উদ্দেশ্য। তবে সেই উদ্দেশ্য সাধন করতে তিনি হিংসার পথ বেছে নেন নিমেষেই। তাই তার সংলাপ—বিচার চাইতে আসিনি, এসেছি হিসাব মেটাতে।

এই ঝলকে দেখা যায়, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকেও। সালমানের সঙ্গে তার রসায়ন দেখতে উদ্গ্রীব দর্শকরাও। প্রথম ঝলকেও সালমানের একটি সংলাপ নজর কেড়েছিল। তবে সেই সংলাপের সঙ্গে অনেকেই খুঁজে পেয়েছেন লরেন্স বিষ্ণোইয়ের যোগ। সালমানের এ সংলাপ নাকি লরেন্স বিষ্ণোইয়ের জন্যই— শুনছি আমার পেছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পেছন ফেরার অপেক্ষা । 

কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। এ ঘটনার জন্যই সালমান লরেন্স বিষ্ণোইয়ের নিশানায়। তাই ঝলকে আরও একটি বিষয় নজর কেড়েছে নেটিজেনদের। দেখা যাচ্ছে, মুখোশধারী এক শত্রুর মাথায় হরিণের মতো শিং। এ বিষয়টিও প্রতীকী মনে করছেন অনেকেই।

এভাবেই কি তবে শত্রুদের জবাব দিচ্ছেন ভাইজান? ঝলক দেখে উৎসাহী তার অনুরাগীরাও। আবহসংগীতেও মজেছেন তারা। উল্লেখ্য, সালমানকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের ‘টাইগার ৩’ সিনেমায়। তার পর থেকে বেশ কিছু সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তাই ‘সিকান্দার’ নিয়ে সালমান-ভক্তদের উত্তেজনা তুঙ্গে।

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit