শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুম্বাইয়ের সেই স্মৃতি ভুলে গেছে আফগানিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : মুম্বাইয়ে সেদিন ‘একাই দুশো’ হয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়াকে ধংসস্তুপ থেকে টেনে তুলেছিলেন। ওয়ান ম্যান আর্মি হয়ে দলকে জিতিয়েছিলেন। সেই দিনের ক্ষত কি ভুলতে পেরেছে আফগানিস্তান? দলটির অধিনায়কের চাঁচাছোলা বক্তব্য, ‘আমরা তো অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছি, ম্যাক্সওয়েলের একার নয়!’

ক্রিকেটের পরাশক্তিকে প্রচ্ছন্ন হুমকিও ছুড়েছেন আফগান অধিনায়ক। একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন তারা সম্প্রতি অস্ট্রেলিয়ার চোখের জলে নাকের জলে করেছেন। এবং ওয়ানডে বিশ্বকাপে মুম্বাইয়ের বিপক্ষে সেই ম্যাচকেও ভুলে গেছেন বলে জানিয়েছেন। আফগানদের লক্ষ্য এখন স্রেফ জয়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে শুরু পেলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। লাহোরে দুদিন আগে তারা নিশ্চিত করে দিয়েছে ইংল্যান্ডের বিদায়। আজ বিকাল তিনটায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন তারা। ম্যাচটিতে সমীকরণও বেশ কঠিন—আফগানরা হারলে বাজবে বিদায়ের ঘণ্টা, অজিদের থাকতে হবে তাকিয়ে। এমন সমীকরণ মেলানোর দিনে পুরোনো সেই স্মৃতি সামনে এসেছে অবারিতভাবেই।

আফগান অধিনায়ক যেন পুল শটে উড়িয়ে মেরেছেন। ভারতের মুম্বাইয়ে ২০২৩ সালে ২৯২ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৯১ রানে হারিয়েছিল ৭ উইকেট। আফগানরা পারেননি। ম্যাক্সওয়েলের দুইশ ছাড়ানো ইনিংসে হার দেখেছিল। ওই স্মৃতিকে অতীত মানছেন হাশমতউল্লাহ শহিদী।

আফগান অধিনায়ক পরে শুনিয়েছেন আফগান রূপক্থা, ‘আপনাদের কি মনে হয় শুধু ম্যাক্সওয়েলের সঙ্গে খেলতে যাচ্ছি? পুরো অস্ট্রেলিয়ান দলকে নিয়ে পরিকল্পনা আছে। জানি সে ওইবার সত্যিই খুব ভালো খেলেছিল। কিন্তু সেটা এখন অতীত। তারপর তো আমরা তাদেরকে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারালাম। আমরা সব প্রতিপক্ষকে নিয়ে ভাবি। শুধু একজন খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা নেই।’

গ্রুপ বি জমে গেছে। নেট রানরেটে পিছিয়ে থাকায় সেমিফাইনালে উঠতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই আফগানিস্তানের। অন্যদিকে আজ হারলে অস্ট্রেলিয়ারও বিদায়ঘণ্টা বেজে যেতে পারে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা জিতলে এ দুদল খেলবে সেমিফাইনালে। আফগানিস্তান ও ইংল্যান্ড জিতলে রানরেটে দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে থাকায় বাদ পড়বে অস্ট্রেলিয়া। আর দুটি ম্যাচই যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তাহলে কপাল পুড়বে আফগানদের। 

আজ লাহোরে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit