শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

‘চিকনি চামেলি’ গানের সমালোচনায় শ্রেয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে নারী কণ্ঠ মানেই যেন শ্রেয়া ঘোষাল। সিনেমায় কণ্ঠে মাতান দর্শকদের, মান বাড়ান মুভির। মুখে মুখে ঘোরে সেই গানের কথা। তবে নিজের গান কি কখনও শোনা হয়? শুনলে কেমন লাগে? শ্রেয়া জানিয়েছেন ভালো লাগে। তবে সম্প্রতি ‘চিকনি চামেলি’ গানের জন্য অস্বস্তির কথাও শুনিয়েছেন বিখ্যাত এই গায়িকা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে গানটির সমালোচনা করে ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী শ্রেয়া বলেন, বলিউডে কিছু কিছু এমন গান তৈরি হয় যেখানে মেয়েদের একটি পণ্য হিসেবে ব্যবহার করা হয়। নারীদের আবেদনময়ী, বস্তুনিষ্ঠ করে দেওয়ার প্রবণতা থাকে। তবে সময়ের সঙ্গে অনেক সচেতন হয়েছি। কারণ অনেক ছোট ছোট শিশুদের এই গানের তালে তালে নাচ করতে দেখেছি।’

শ্রেয়া বলেন, ‘ছোট ছোট শিশুদের ‘চিকনি চামেলি’ গানের তালে তালে নাচ করতে দেখেছি। ওরা হয়তো কিছুই বোঝে না, কিন্তু আমার খুব লজ্জা লাগে। খুব বিব্রত বোধ করি যখন পাঁচ বা ছয় বছরের কোন শিশু এই গানের তালে তালে কাজ করে কিছু না বুঝেই।’

শ্রেয়া মনে করেন যদি এসব গান কোনো মেয়ে লিখত, তবে এমন পুরুষ ক্রেন্দ্রিক হতো না। গায়িকা বলেন, এই গানগুলি যদি কোনও মেয়ে লিখতেন তাহলে হয়তো অনেক বেশি সচেতন হয়ে লিখতে পারতেন, কিন্তু পুরুষ লেখকদের দ্বারা গানগুলি লেখার কারণে গানগুলির ভাষা অনিয়ন্ত্রিত হয়ে যায়। এই গানগুলির প্রভাব মানুষের মনে ভীষণভাবে প্রভাব ফেলে।

শেষে নিজেও প্রতিজ্ঞা করে বসেন, শ্রেয়া চান না এমন গান গাইতে, ‘আমি কখনওই চাই না এমন কোনও গান বা ব্লকবাস্টার সিনেমার অংশ হতে।’

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit