শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

কোহলিকে পাঠানো বার্তা নিয়ে যা বললেন ধোনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

স্পোর্টন ডেস্ক : এমএস ধোনির পর নেতৃত্বে ভারতের হাল ধরেন বিরাট কোহলি। লম্বা সময় ভারতকে নেতৃত্ব দিলেও কোহলির অধীনে কোনো শিরোপা জিততে না পারায় দায়িত্ব দেওয়া হয় রোহিত শর্মার কাঁধে। তবে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সময়টা মোটেও সুখকর ছিল না কোহলির জন্য। সে সময় পাশে পানননি কাউকেই। কেবল কোহলি বার্তা পাঠিয়েছেন ধোনি। সেই বার্তা প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন ধোনি।

২০২২ দক্ষিণ আফ্রিকা সফরের পর টেস্ট অধিনায়ক থেকে সরে যেতে হয় কোহলিকে। যা নিয়ে সম্প্রতি কথা বলেছেন কোহলি। যেখানে তিনি খারাপ সময়ে ধোনির কাছ থেকে বার্তা পেয়েছিলেন বলে জানান। কোহলি বলেন, ‘যখন আমি টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিলাম, তখন আমি একজনের কাছ থেকে একটি বার্তা পেয়েছি, যার সাথে আমি আগে খেলেছি; তিনি হলেন এমএস ধোনি। অনেকের কাছে আমার নম্বর আছে। টিভিতে, লোকেরা অনেক পরামর্শ দেয়; লোকেদের অনেক কিছু বলার আছে। কিন্তু যাদের কাছে আমার নম্বর ছিল তাদের কেউই আমাকে মেসেজ পাঠাননি।’

কোহলির সেই বার্তা নিয়েই এবার কথা বলেছেন ধোনি। তার কাছে কোহলির সেই বার্তা নিয়ে জিজ্ঞেস করা হলে সাবেক এই কিংবদন্তি বলেন, ‘এটি দেজা ভ্যু। সম্প্রতি আমাকে একই রকম প্রশ্ন করা হয়েছিল; যা আপনি আইপিএল চলাকালীন উত্তরটি দেখতে পাবেন। মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে আমি দুর্দান্ত নই তবে হ্যাঁ, নির্দিষ্ট সময়ে যখন কাউকে আপনার প্রয়োজন হয়, আপনি কেবল একটি বার্তা পাঠান।’কদিন আগেও বিরাট কোহলি বাজে সময় পার করছিলেন। ব্যাট হাতে রান পাচ্ছিলেন না বলে তাকে অবসর নিতে বলা হচ্ছিল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে কোহলি জানান দিয়েছেন। এখনও তিনি লড়তে জানেন। এমন লড়াকু কোহলির দিকে তাই তাকিয়ে এখন পুরো ভারত।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit