শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

যে ভুলে আফগানিস্তানের কাছে হার, জানালেন বাটলার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : দায় দিতে চাইলেন না জশ বাটলার। ব্যর্থতার অজুহাতও আনতে চান না। তবুও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ট্রফির মিশন দ্রুত শেষ হওয়ায় অখুশি ইংল্যান্ডের অধিনায়ক। আফগানিস্তানের কাছে হারের পর হতাশ ও নির্লিপ্ত বাটলার জানালেন, জিততে পারতাম যদি না ভুলগুলো হতো।

দিল্লিকে লাহোরে ফিরিয়েছিল আফগানরা। বুধবার হাশমতউল্লাহ শহিদিরা ৩২৫ রানের সংগ্রহ আনে। যা পেরোতে পারেনি ইংলিশরা। টুর্নামেন্টে দুই হারে বিদায়ও নিশ্চিত হয়েছে। এত দ্রুত এবং এত বাজেভাবে আসর থেকে ছিটকে যাবেন, বিষয়টি মানতে কষ্ট হচ্ছে বাটলারের।

আফগান রূপকথায় থামার পর বাটলার বলেছেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক যেভাবে হারলাম আর এত তাড়াতাড়ি প্রতিযোগিতা থেকে ছিটকে গেলাম। আমাদের সুযোগ ছিল এই ম্যাচে জেতার। ক্রিকেট ম্যাচ হিসেবে খেলাটা খুবই ভালো হয়েছে। কিন্তু আমাদেরকে হার স্বীকার করতে হওয়ায় নিঃসন্দেহে আমরা আশাহত, হতাশ।’

নিজেদের হারের কারণও খুঁজে পেয়েছেন ইংলিশ অধিনায়ক, ‘দুর্ভাগ্যবশত চতুর্থ ওভারে মার্ক উডের হাঁটুতে ব্যথা হয়। উডকে স্যালুট জানাতে হবে। চোট নিয়েই পুরো ম্যাচে বোলিং করেছে। কিন্তু শেষদিকে ওর পক্ষে আর বোলিং করা সম্ভব হচ্ছিল না। ওরা শেষ ১০ ওভারেই আমাদের হাত থেকে খেলাটা বের করে নেয়। উড বোলিং করতে পারেনি, ৪৭তম ওভারে বেশি রান দিয়ে ফেলি। লিয়াম লিভিংস্টোনও ছিল না। ইব্রাহিমের প্রশংসা করতেই হবে ওর দুর্দান্ত ইনিংসের জন্য।’

ম্যাচের ওই ১০ ওভারকেই টার্নিং পয়েন্ট মানছেন বাটলার, ‘যদি আমরা পিছনে ফিরে তাকাই, তাহলে শেষ ১০ ওভারে ১১৩ রানটা অনেকটা। এই পিচে এত রান ওঠা উচিত ছিল না।’ ইংলিশরাও পারেনি। বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হেরেছে তারা। আফগানরা দাপুটে জয়ে শেষ চারের পথেও টিকে আছে দারুণ ভাবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit